প্রতীকী ছবি
খেলা

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে টসে জিতেন অধিনায়ক কেন উইলিয়ামসন, আর নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

শ্রীলঙ্কার এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচের একটিতে (আয়ারল্যান্ড) জিতেছে লঙ্কানরা, অন্যটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। আজ তৃতীয় ম্যাচে লঙ্কানদের জন্য বাঁচা-মরার লড়াই। জিততে পারলে সেমির সম্ভাবনা টিকে থাকবে। হারলে সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে।

আজ নিউজিল্যান্ড জিতলে তারা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করবে। তারা গ্রুপের শেষ ২টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সেক্ষেত্রে ১টি ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।

আরও পড়ুন: নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা

দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল, বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।

নিউজিল্যান্ডে একাদশ:

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ:

কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

সান নিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা