ভুটানকে ২ গোলে হারিয়েছে বাংলাদেশ
খেলা
এএফসি অনূর্ধ্ব-১৭

ভুটানকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে নিজেদের ২য় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

লাল-সবুজের প্রতিনিধিরা এর মাধ্যমে বাছাইয়ে টানা দুটি জয় তুলে নিয়েছে। বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১০ মিনিটের সময়। আসাদুলের উঁচু ক্রসে নাজিমুদ্দিন হেড করেন। তার সেই দুর্দান্ত হেডেই জালে জড়িয়ে যায় বল।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলে দ্বিতীয় গোল তুলে নেয়। ৭৩ মিনিটের সময় দলের দ্বিতীয় গোলটি করেন হিমেল। তিনিও হেড থেকে বল জালে জড়ান।

আরও পড়ুন : লড়াই করে হারলো বাংলাদেশ

এদিকে বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

অপরদিকে ভুটান তাদের প্রথম ম্যাচ খেলতে নামে ইয়েমেনের বিরুদ্ধে। সেই ম্যাচটিতে ভুটান হেরেছিল ৮-০ গোলের বড় ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে হারল ২-০ গোলে।

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

প্রসঙ্গত, গ্রুপ ই-তে এখন শীর্ষে আছে ইয়েমেন। বাংলাদেশ ও ইয়েমেন দুই দলই দুটি করে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা