খেলা

এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

সান নিউজ ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে এটাই তার শেষ ‘টুর্নামেন্ট’, এমনটা অবশ্য বলেননি তিনি ২০২২ বিশ্বকাপের পরেই বিদায় বলে দেবেন লিওনেল মেসি? মেসি জানিয়েই দিয়েছেন, এবারের বিশ্বকাপই হয়ে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ!

আরও পড়ুন : আসছে বৈশ্বিক মন্দা

আর্জেন্টিনার হয়ে এটাই তার শেষ টুর্নামেন্ট কি না, এ নিয়ে সন্দেহ থাকতে পারে; তবে এটাই যে তার শেষ বিশ্বকাপ, এ নিয়ে কোনো সন্দেহই নেই। আর্জেন্টাইন মহাতারকা সম্প্রতি স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই কথা।

জানিয়েছেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তার ভাষ্য, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি।’

শেষ কিছু দিনে লিওনেল মেসির ফর্মটা দুর্দান্ত। গোল করছেন, করাচ্ছেন। পিএসজির হয়ে যে খারাপ সময়টা কাটছিল তার, সেটাও কেটে গেছে। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে তো সে ফর্মটা আরও ভালো! শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সব মিলিয়ে তার দলের হার নেই ৩৫ ম্যাচ ধরে। সবশেষ হারটার পর কেটে গেছে আরও ৩ বছর।

গেল বছর মেসি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে তার আর্জেন্টিনা।

আরও পড়ুন : থাইল্যান্ডে নিহত বেড়ে ৩৮

বিশ্বকাপটা অবশ্য এখনো অধরা রয়ে গেছে তার। ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন একবার। তবে ব্রাজিলের মাটিতে সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার, আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপই যদি তার শেষ বিশ্বকাপ হয়ে যায়, তাহলে সে আক্ষেপটা এবার মনে-প্রাণে ঘোচাতে চাইবেন মেসি, তা বলাই বাহুল্য!

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা