খালেদ মাহমুদ সুজন (ছবি: সংগৃহীত)
খেলা

আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি

সান নিউজ ডেস্ক: দলের মধ্যে মানসিক পরিবর্তন আসলে বাংলাদেশ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

বুধবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন আশার কথা বলেন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দল দেশে ফেরার পর এ প্রত্যাশার কথা বলেন টিম ডিরেক্টর।

সুজন বলেন, আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়। আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। আমি জিততে চাই। আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় নেই।

তবে বিশ্বকাপ জেতাটা যে সহজ হবে না সেটিও জানিয়েছেন সুজন। তিনি বলেন, তারপরও রাস্তাটা সহজ হবে না, কঠিন হবে হয়ত ছয় মাস বা এক বছর। এর মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে সেটা বলব না। কিন্তু আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতে আমি খুব খুশি হব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা