ক্রীড়া ব্যাক্তিত্বদের প্রধামন্ত্রীর মানবিক সহায়তা
খেলা

বিভাগ ও জেলার ক্রীড়াবিদদের আর্থিক প্রণোদনা

ক্রীড়া প্রতিবেদক:

করোনার ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আরও সোয়া দুই কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া প্রধামন্ত্রীর কাছ থেকে অন্য বরাদ্দ থেকেও ক্রীড়াবিদদের সাহায্যার্থে অর্থ পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

করোনা ভাইরাসের প্রভাবে দেশের ক্রীড়া বন্ধ থাকায় আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রীড়াবিদরা। তাদের সাহায্যে বেশ কয়েক দফায় আর্থিক প্রনোদনাও দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার প্রধানমন্ত্রী প্রদত্ত বরাদ্দকৃত তিন কোটি টাকা থেকে সোয়া দুই কোটি টাকা প্রনোদনা দেয়া হয়েছে দেশের বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকদের। জাতীয় ক্রীড়া পরিষদে এ বরাদ্দ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী দেশের ক্রীড়ার ব্যাপারে খুব উদার। তিনি শুধু অস্বচ্ছল ক্রীড়াবিদদেরই নন, ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাক্তিদের আর্থিক প্রণোদনা দেয়ার আওতায় আনতে বলেছেন। প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা অনুযায়ী এরপর বলবয়দের এবং ক্রীড়ার বিভিন্ন ধাপে যারা সংশ্লিষ্ট তাদেরও প্রণোদনা দেয়া হবে”।

দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে মোট ২৯৬০ জন ক্রীড়া ব্যাক্তিত্ব পাবেন এই অর্থ। প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা দেয়া হবে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় প্রশাসনের সাহায্যে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেবেন এই অর্থ। এছাড়া ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠনকে ৯ লাখ টাকা দেয়া হয়েছে।

মানবিক সহায়তার এই পর্যায়ে তিন হাজারেরও বেশি ক্রীড়া ব্যাক্তিত্ব এই সোয়া দুই কোটি টাকা পাচ্ছেন। বাকি অর্থ অচিরেই বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে অসহায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হবে।

আর্থিক এমন বরাদ্দ দেয়ার পাশাপাশি দেশের ক্রীড়া শুরু এবং শুটিং ফেডারেশনে চলমান দ্বন্দ্ব নিয়েও মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “যেসব খেলা শারীরিক সংস্পর্শ কম সেসব খেলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আমরা দ্রুত চালু করার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। এই ধারাবাহিকতায় ঈদ উল আযহার পর আর্চারি এবং শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য ফেডারেশনও তাদের পরিকল্পনা জমা দিলে আমরা সেই অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নিবো। আর শুটিং ফেডারেশনের চলমান যে দ্ব›দ্ব আছে তা অপ্রীতিকরা। সভাপতি এবং মসহাসচিবের এই দ্বন্দ্বের কারণে আমরা কখনোই চাইবো না শুটিংয়ের মতো একটি সম্ভাবনাময় ইভেন্ট ক্ষতিগ্রস্ত হোক। এই দ্বন্দ্বের দ্রুত নিরসনে আমরা আলোচনা করবো। আর শুটিং রেঞ্জ এখন কোয়ারেন্টিন সেন্টার হিসেবে থাকলেও শুটারদেও অনুশীলন এখানেই হবে নাকি বিকেএসপিতে করবো সে ব্যাপরেও আমরা ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিবো”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা