ব্যাকফুটে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাকফুটে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৬৯ রান করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ১ উইকেটে ৩২ রান তুলে দিনের খেলা শেষ করা ক্যারিবিয়রা এই স্কোরে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

৩ উইকেটে ২০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। সিবলি-স্টোকসের চতুর্থ উইকেট জুটিতে বড় সংগ্রহের দিকেই ছিল স্বাগতিকরা।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ১২০ রানে থামেন ডম সিবলি। রোস্টন চেজ ভাঙেন ২৬০ রানের চতুর্থ ইংলিশ জুটি।

তবুও অন্য প্রান্তে বেন স্টোকস ছিলেন সাবলীল। ডাবল সেঞ্চুরির পথে থাকা সহ-অধিনায়ক থামেন ১৭৬ রানে। স্টোকসের এটা ১০ম টেস্ট সেঞ্চুরি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় এবং সর্বোচ্চ রানের ইনিংস।

এরপর জস বাটলারের ৪০ ও ডম বেসের অপরাজিত ৩১-এ ৯ উইকেটে ৪৬৯ স্কোরে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিবিয় অফ স্পিনার রোস্টন চেজ নেন ১৭২ রানে ৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এটা তার দ্বিতীয় ইনিংস সেরা বোলিং।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে নিজেদের সেট করানোর চেষ্টা করছিলেন ক্যারিবিয় ওপেনার ক্রেস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। তখনই আঘাত স্যাম কুরানের। ১২ রান করা ক্যাম্পবেলকে ফেরান তিনি। অবশ্য এরপর আর কোন বিপদ ছাড়াই ৩২ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়রা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা