লঙ্কানদের হারাতে আফগানদের চাই ১০৬
খেলা

লঙ্কানদের হারাতে আফগানদের চাই ১০৬

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান অধিনায়ক ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রান তুলতে পেরেছে লঙ্কানরা। শেষ করতে পারেনি ২০ ওভারও।

আরও পড়ুন: চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ফজল হক ফারুকির ওভারের পঞ্চম বলে ওপেনার কুশল মেন্ডিস (২) এলবিডব্লু হলে রিভিউতে জিতে যান ফারুকি। পরের বলে চারিথ আসিলাঙ্কা এলবিডব্লু হলে আর রিভিউ নিতেও হয়নি।

এরপর নাভিন উল হকের করা ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ক্যাচ তুলে দেন উইকেট রক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে।

আরও পড়ুন: সংসদ অধিবেশন বসছে রোববার

দুই ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর পর ধানুষ্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসার জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ।

দুজনের ৪৪ রানের জুটি ভাঙে ১৭ (১৭) রান করা গুনাথিলাকার বিদায়ে। গুনাথিলাকাকে ফেরান মুজিব উর রহমান। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ২ রানে বিদায় করেন মুজিব।

দলের বিপাকে অধিনায়ক দাসুন শানাকা হাল ধরতে পারেননি, রানের খাতা খোলার আগেই ফিরতে হয় মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী সংগঠন

দ্রুত রান তুলতে থাকা রাজাপাকসার বিদায় হয় ২৯ বলে ৩৮ রান করে রান আউট হয়ে। এরপর দলের হাল ধরতে ব্যর্থ হয় বাকি ব্যাটাররা। শেষ দিকে চামিকা করুণারত্নে ৩১ (৩৮) রানের ইনিংসটা না খেললে একশ রানের আগে গুটিয়ে যেত শ্রীলঙ্কা। ১৯ ওভার ৪ বলে শেষ হয়েছে শ্রীলঙ্কার ইনিংস।

আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ফজল হক ফারুকি। ২টি করে উইকেট নেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী। ১ উইকেট নেন নাভিন উল হক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা