বিতর্কিত পোস্ট মুছলেন সাকিব
খেলা

বিতর্কিত পোস্ট মুছলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। রাত ৩টায় দেশের ফেরার পর শনিবার সকালে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির পোস্ট মুছে ফেলেন তিনি।

আরও পড়ুন: আমরা ব্যয় সংকোচন করছি

গত ২ আগস্ট বেট উইনার নিউজের লোগো সম্বলিত জার্সি ও ব্যাট হাতে একটি ছবি দিয়ে সাকিব লিখেছিলেন, ‘প্রিয় ভক্তরা, বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’

এরপরই শুরু হয় সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা শেষে নাজমুল হাসান পাপন স্পষ্ট ঘোষনা দেন, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।

আরও পড়ুন: সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

বিসিবি প্রধানের কঠোর হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ওই রাতেই চুক্তি বাতিল করার বিষয়টি বিসিবিকে লিখিত আকারে জানান তিনি।

জানা গেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন সাকিব। এরপরেই ঘোষণা হবে এশিয়া কাপের দল।

আরও পড়ুন: সৌদিতে চাকরি বদলানোর সুযোগ

এরই মধ্যে দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা