ভাল অবস্থায় নেই টাইগাররা
খেলা

ভাল অবস্থায় নেই টাইগাররা

সান নিউজ ডেস্ক: শেষ টেস্টেও ভাল অবস্থায় নেই টাইগাররা।অ্যান্টিগায় প্রথম টেস্টে হারায় সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে ক্যারিবীয়রা। স্বাগতিকদের চালকের বসাতে বড় ভূমিকা মিডল অর্ডার ব্যাটার কাইল মেয়ার্সের।

আরও পড়ুন: দেখিয়ে দিয়েছি আমরাই পারি

টেস্ট যে ধৈর্যের খেলা সেটিও মনে করিয়ে দিলেন মেয়ার্স, ‘তারা (বাংলাদেশ) বেশ কিছু সময় ভালো বোলিং করেছে। আর আমি চেষ্টা করেছি রান করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে। এটি ধৈর্যের খেলা। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, ব্যাটিং ও বোলিংয়ে ধৈর্যশীল হতে হবে। যে সুযোগই পেয়েছি, কাজে লাগাতে চেষ্টা করেছি। ’

প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিতে চান মেয়ার্স, ‘এটি এমন কোনো পিচ নয় যেখানে আপনি প্রতিপক্ষের উপর চড়াও হতে পারবেন। তাই যতটুকু সম্ভব রান তুলতে হবে আমাদের। ম্যাচের এখনো অনেক সময় বাকি আছে। তাই ২০০ রানের লিড নিতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। ’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা