খেলা

টাইগারদের নতুন বোলিং কোচ ওটিস গিবসন 

ক্রীড়া প্রতিবেদক:

অবশেষে টাইগারদের নতুন বোলিং কোচ হলেন ওটিস গিবসন। তিনি সদ্য সাবেক হওয়া কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হলেন।

দুই বছরের চুক্তিতে এলেও ছয় মাস না যেতেই দেশে ফিরে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। তার জায়গায় কে আসবেন এ নিয়ে শুরু থেকেই চলছিল জল্পনা কল্পনা।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথা হয়েছে বলে শোনা গিয়েছিল। তাকেই টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিবসন। কোনো দেশের সঙ্গেই পূর্ণ মেয়াদে কোচের দায়িত্বে না থাকায় তাকে নেয়ার জন্য শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিসিবি।

বিপিএল চলাকালীন সময়ে টাইগারদের বোলিং কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন গিবসন। দুই পক্ষের সম্মতিতে শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন টাইগারদের নতুন বোলিং গুরু।

তবে পাকিস্তান সফরের আগেই গিবসন দলের সঙ্গে যোগ দেবেন কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা