বর্ষসেরা ফুটবলার সালাহ
খেলা

বর্ষসেরা ফুটবলার সালাহ

স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ সালে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকামোহাম্মেদ সালাহ।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষণা করে এফডব্লিউএ। এ সংবাদ জানিয়েছে বাসস।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। আর সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

সালাহ ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভোটের হিসেবে ম্যানচেষ্টার সিটির কেভিন ডে ব্রুইনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে পেছনে ফেলেন সালাহ।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

২য় বারের মতো এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সালাহ। রোমা থেকে এসে প্রথম মৌসুমেই ওই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

সালাহ সেবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন। অভিষেক মৌসুমে যা যেকোনো ফুটবলারের জন্য রেকর্ড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা