খেলা

জাতীয় দল থেকে বিদায় ধোনি?

নিজস্ব প্রতিবেদক:

ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। কখনও শোনা যায় এখনও তাকে জাতীয় দলের জন্য ভাবছেন নির্বাচকরা, আবার কখনও বলা হয় আইপিএলে ভালো খেলার ওপরেই নির্ভর করছে ধোনির ভবিষ্যত। এ নিয়ে ভারতের কোচ, নির্বাচক, বিশেষজ্ঞদের নানা ধরনের মতামত শোনা যায় প্রায়ই। আবার দর্শকও তাঁর ভবিষ্যৎ নিয়ে মাতেন নানা গুঞ্জনে। তবে এই ধোঁয়াশার অনেকখানিই স্পষ্ট হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-এর কেন্দ্রীয় চুক্তিতে।

বিসিসিআই-এর নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই মহেন্দ্র সিং ধোনির। গত বছরের চুক্তিতে এ গ্রেডে থাকলেও, এবার সরাসরি বাদই দিয়ে দেয়া হয়েছে সাবেক অধিনায়ককে। তাই ধারণা করা হচ্ছে এবার হয়ত জাতীয় দলের জার্সিটা তুলে রাখতে যাচ্ছেন তিনি।

এদিকে ২০১৯ বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে তিনি। এ সময়ে জাতীয় দলের বাইরের অন্য কোন খেলাতেও দেখা যায়নি তাকে। এমন অবস্থায় সবাই ভাবছে এটাই হয় তার অবসরের সঠিক সময়।

তবে নিজের অবসরের বিষয়ে কখনই সরাসরি জবাব দেননি ধোনি। বিসিসিআইও ছিল নীরব ভূমিকায়। কিন্তু আজ হয়ত ধোনিকে পথ দেখিয়ে দিল খোদ বিসিসিআই-ই। আজ (বৃহস্পতিবার) ২০১৯-২০ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করেছে বিসিবি। কিন্তু সেখানে তার নাম না থাকায় তাই ধারনা করা যেতেই পারে বিরাটদের বিদায় জানাবেন তিনি।

এ মৌসুমে চার ক্যাটাগরিতে মোট ২৭ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিসিসিআই। গত মৌসুমের চুক্তিতে রাখা হয়েছিল ২৫ জন ক্রিকেটারকে।

সর্বোচ্চ পারিশ্রমিক এ প্লাস ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। তারা পাবেন বাৎসরিক ৭ কোটি রুপি করে। এছাড়া এ ক্যাটাগরিতে ৫ কোটি রুপি পাবেন ১১ জন, বি ক্যাটাগরি ৩ কোটি রুপি পাবেন ৫ জন এবং সি ক্যাটাগরিতে ১ কোটি রুপি করে পাবেন ৮ জন ক্রিকেটার।

এবারের চুক্তিতে উন্নতি হয়েছে শুধুমাত্র দুইজন ক্রিকেটারের। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা সি থেকে উঠে এসেছে বি ক্যাটাগরিতে। এছাড়া লোকেশ রাহুল গত চুক্তিতে ছিলেন বিতে, এবার তাকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। এছাড়া নতুন করে চুক্তিতে ঢুকেই বি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।

তিনি ছাড়াও নতুন করে চুক্তিতে ঢুকেছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর, ডানহাতি পেসার দ্বীপক চাহার, মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার, ডানহাতি গতিতারকা নবদ্বীপ সাইনি এবং অফস্পিনার ওয়াশিংটন সুন্দর।

ধোনি ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক, আম্বাতি রাইডু এবং খলিল আহমেদ। নতুন এই চুক্তির মেয়াদ ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা