ইংল্যান্ডে এখন পাকিস্তান ক্রিকেট দল
খেলা
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ

ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে সফরে রওনা দেয় পাকিস্তান। তিন টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ক্রিকেটারদের করোনা ভাইরাস টেস্ট নিয়ে পজিটিভ-নেগেটিভ নাটকের পর সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় পাকিস্তান। চার্টার্ড ফ্লাইটে ম্যানচেস্টার গিয়ে পৌছায় সফররতরা। মূল স্কোয়াডোর ১৮ ও রিজার্ভ থাকা ২ জন সহ মোট ২০ জন ক্রিকেটার আপাতত ইংল্যান্ড গিয়েছেন।

তবে দ্বিতীয়বারের মতো টেস্টে পজিটিভ আসায় এখন যেতে পারেননি কাশিফ ভাট্টি, হারিস রউফ, হায়দার আলি এবং ইমরান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য বলেছে, টেস্টে নেগেটিভ হলেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তারা।

এদিকে, পজিটিভি-নেগেটিভ নাটকে নেগেটিভ হয়েই অবশেষে ইংল্যান্ডে পৌছেছেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইন।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান তাদের প্রথম টেস্টটি শুরু করবে ৩০ জুলাই থেকে। তিন টেস্টের পর হবে তিন টি-টোয়েন্টি। ২ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে পাকিস্তানের ইংল্যান্ড সফর।

ইংল্যান্ড ও পাকিস্তান সবশেষে মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। লর্ডস ও লিডসের দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

এখন ১৪ দিনের জন্য ওরসেস্টারশায়ারে আইসোলেশনের থাকতে হবে পাকিস্তান দলকে। সেখান থেকে ১৩ জুলাই ডার্বিশায়ার আসবে তারা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা