টেস্টে ২০ বছরের মূল্যায়ন
খেলা
সৈয়দ আশরাফুল হক

ক্রিকেটে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায়নি

ক্রীড়া প্রতিবেদক:

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ে একটি নতুন যুগের সূচনা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতাটা বেশ শক্তভাবেই অর্জন করেছিল বাংলাদেশ।

এরপর ২০০০ সালে আসে মহেন্দ্রক্ষণ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সভায় পূর্ণ সদস্য হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ।

একে একে সময় গড়িয়েছে অনেক। বড় দৈর্ঘ্যের ক্রিকেট আঙ্গিনায় ২০ বছর পার করেছে বাংলাদেশ। কিন্তু এখানে প্রাপ্তি কতোটুকু?

সে সময়কার ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক এই দুই দশকের মূল্যায়নে বলছেন, কাঙ্খিত লক্ষ্যে এখনো আমরা পৌঁছাতে পারিনি। বর্তমানে মালয়েশিয়া থাকা এই সাবেক কর্মকর্তা সান নিউজকে এই মন্তব্য করেন।

সৈয়দ আশরাফুল হক বলছেন, ২০ বছরে অবশ্যই কিছু উন্নতি হয়েছে। তবে আরো উন্নতি হতে পারতো।

তার মতে, ঘরোয়া ক্রিকেটের প্রতি আরো জোর দেয়া উচিত ছিলো বা এখনো এই জায়গায় আরো জোর দেয়া উচিত। কারণ ঘরোয়া ক্রিকেট যদি ঠিকভাবে না হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা কষ্টকর বলে উল্লেখ করেন সাবেক এই বোর্ড কর্মকর্তা।

এছাড়া স্কুল ক্রিকেটের ওপর প্রাধান্য আরো বাড়ানোর কথাও বলেন সৈয়দ আশরাফুল হক। উদাহরণ টেনে তিনি বলেন, যেসব দেশ এখন ক্রিকেটে ভাল খেলছে তারা স্কুল পর্যায় থেকে কাজ শুরু করে।

আমাদের স্কুল ক্রিকেট এখন বা অনেক বছর ধরে যেভাবে হচ্ছে তা নামের জন্যই কেবল বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেট কর্তা।

স্কুল ক্রিকেট ভাল করার ব্যাপারে তার পরামর্শ, প্রতিযোগিতা বাড়াতে হবে, তবে সেজন্য দরকার হবে ভাল ভেন্যু। যেনতেন ভেন্যু বা উইকেটে স্কুল ক্রিকেট না খেলিয়ে পেশাদার উইকেট তৈরি করে সেখানে ভবিষ্যতের লড়াকুদের প্রতিযোগিতা করানোর কথা বলেন তিনি।

দুই দশকে বাংলাদেশ টেস্ট খেলেছে ১১৯টি। জিতেছে ১৪ ম্যাচ, ড্র ১৬টি। আর হেরেছে ৮৯ টেস্ট। বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স খুব একটা গর্বের নয় বলছেন সৈয়দ আশরাফুল হক।

টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের উন্নতির গ্রাফটা আরো উপরে থাকা উচিত ছিল বলে মন্তব্য তার।

কিছু ম্যাচে হয়তো ভাল খেলেছি, কতোগুলো ম্যাচে লড়াই করেছি কিন্তু বেশিরভাগই হতাশাজনক ফলাফল। যেখানে ভাল খেলাতে ছিল না বাংলাদেশের ধারাবাহিকতা।

ওয়ানডেতে হয়তো বাংলাদেশ বেশ ভাল খেলছে এখন। কিন্তু সবকিছু বিবেচনা করলে যে লক্ষ্যে পৌছানোর কথা ছিল সেটার কাছাকাছিও এখনো যেতে পারিনি।

আর সেজন্য ঘরোয়া ক্রিকেটে জোর দেয়ার কথাটা আবারো বলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেট আরো প্রতিযোগিতামূলক থাকতে হবে।

সেই ঘরোয়া ক্রিকেটটাও হতে হবে ভাল উইকেটে। তবেই একজন ক্রিকেটার নিজেকে চেনার সুযোগ পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে চেনানোর সুযোগ পাবে।

এই জায়গাগুলোতে জোর না দিলে ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট ফলাফল কখনোই সমর্থকদের আশা পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফুল হক।

সান নিউজ:

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা