সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)
খেলা

সাকিব চাইলে দেশে ফিরতে পারবেন

ক্রীড়া প্রতিবেদক: চলমান দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মানসিক ক্লান্তির কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর দুবাই থেকে ফিরে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার বিষয়ে মনস্থির করেন তিনি।

তবে সেখানে গিয়ে এবার পারিবারিকভাবে মানসিক চিন্তার মধ্যে পড়ে গেছেন বিশ্ব সেরা এ ক্রিকেটার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাকিবের মা-সন্তানসহ পরিবারের পাঁচ জন সদস্য। যে কারণে সাকিবের খেলা পড়ে গেছে অনিশ্চয়তায়।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন আছে সাকিবের প্রতি। সোমবার সকালে বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘পারিবারিক বিষয়ে আমাদের বাধার কোণো প্রশ্নই নেই। সাকিব চাইলে দেশে যেতে পারবে।’

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে শনিবার রাতে কথা হয়েছে তার। সাকিব তাকে জানিয়েছেন, পরিবারের অবস্থা যদি সেখান (দক্ষিণ আফ্রিকা) থেকে সামাল দেওয়ার মতো থাকে তবে পুরো সফরই করবেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে তখন অন্য চিন্তা করবে সাকিব।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

প্রসঙ্গত, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া মা, তিন সন্তান, শাশুড়ি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ এবং ছোট মেয়ে ইররামেরও শরীর ভালো নয়। ধারণা করা হচ্ছে, তাদের নিউমোনিয়া হয়েছে। তাদের দুজনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছে। তাকেও একই হাসপাতালে নেওয়া করা হয়। সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে। তার স্ত্রী শিশিরই একমাত্র সুস্থ রয়েছে। তিনিই এখন সবার দেখভাল করচ্ছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা