রোনালদো-দিবালার নৈপুণ্য
খেলা
রোনালদোর গোল

নিজেদের ফিরে পেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

করোনার বিরতির পর সিরি আ-তে জুভেন্টাসের প্রথম ম্যাচ ছিল গত রাতে। যেখানে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ইটালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে হারের ক্ষত নিয়ে ম্যাচে মাঠে নেমেছিল জুভরা। নিজেকে ফিরে পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারে এদিন শুরু থেকেই ক্ষবিক্ষত হচ্ছিল বোলোনিয়া। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই দুবার গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। সাফল্য পান তিনি ২৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন পর্তুগীজ এই ফরোয়ার্ড।

জুভেন্টাস দ্বিতীয় গোলটি পায় দ্রুতই। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

দ্বিতীয়ার্ধে ছিল জুভেন্টাসের গোল মিসের মহড়া। ৫৩ মিনিটে বার্নারদেস্কির শট ফিরে বারে লেগে। ৬১ মিনিটে ওরসোলিনির শট যায় ক্রস বারের ওপর দিয়ে। ৭৪ মিনিটে রোনালদোর শটটিও পায়নি জালের দেখা। এমন সব মিসে আর গোল পাওয়া হয়নি জুভেন্টাসের।

ম্যাচ জিতে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। লিগ শিরোপা জয়ের লক্ষ্যে আরো এগিয়ে গেলো দলটি।

এছাড়া সিরি আ-তে রাতের অন্যান্য ম্যাচে এসি মিলান ৪-১ গোলে হারিয়েছে লিসকে। আর ফিওরেন্তিনা ১-১ গোলে ড্র করেছে ব্রাসিয়ার সঙ্গে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা