করোনা হলেও সুস্থ আছেন মাশরাফি
খেলা
করোনা ভাইরাস

আমি সুস্থ আছি: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক:

গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত খবরটা নিজেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তবে আজ সকাল থেকেই একটি খবর রটে, হাসপাতালে রুম পাচ্ছেন না মাশরাফি। এমন তথ্যের যে ভিত্তি নেই অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি নিজেই বিকেলে এক বার্তায় তা নিশ্চিত করেন। যেখানে মাশরাফি বলেন, তিনি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। কিছু পরীক্ষা করার জন্য তার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে কাউকে বিভ্রান্ত ও বিচলিত না হওয়ার আহ্বান জানান মাশরাফি।

এছাড়াও তার জন্য সবার দোয়া চেয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। সবাইকে একত্র থেকে এই যুদ্ধ জয়ের আহ্বান জানান দেশের এই ক্রিকেট লিজেন্ড।

মাশরাফি ছাড়াও তার পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী সুমির মা, বড় বোন ও ভাগ্নি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নড়াইলে থাকা অবস্থায় ভাইরাসে আক্রান্ত হলেও তাদের এখন রাজধানীর ইবনে সিনা হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও মাশরাফির ভাই মোরসালিনেরও করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। দ্রুতই তার ফলাফল পাওয়ার কথা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা