টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা বাস্তবসম্মত না
খেলা
এহসান মানির মন্তব্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর সম্ভব না

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি মনে করেন এবার এই টুর্নামেন্ট হওয়া সম্ভব না। করোনাকালীন বাস্তবতার প্রেক্ষিতে এই কথা বলেন তিনি। টুর্নামেন্ট অন্তত এক বছর পিছিয়ে যাওয়ার আশংকাও জানান তিনি।

অনলাইনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খুব দক্ষতার সাথে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলা করেছে। তারপরও বাস্তবতার নিরিখে অস্ট্রেলিয়ায় এবারের টুর্নামেন্ট হওয়া সম্ভব না। উদাহরণ টেনে মানি বলেন, পাকিস্তান দল ইংল্যান্ড যাবে সিরিজ খেলতে। সেখানে পাকিস্তানের খেলোয়াড়দের প্রথমে আইসোলেশনে থাকতে হবে। এরপর ম্যাচ খেলতে হবে দর্শকশূণ্য ভেন্যুতে। এমনকি হোটেলের বাইরে কোথাও যাওয়া যাবে না। এমন সূচি একটি বা দুটি দলের জন্য হতে পারে। কিন্তু বিশ্বকাপের মতো আসরে যেখানে ১২ থেকে ১৬টি দল খেলবে সেখানে এমনভাবে ম্যাচ খেলানোর পরিকল্পনা বাস্তবসম্মত হবে না।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংসও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্যতা নিয়ে সন্দেহ জানিয়েছিলেন। গত দুই মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এজেন্ডাতে বেশ কয়েকটি সভা করেছে। তবে সংস্থাটি এ ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

মানি বলেন, ২০২০, ২০২১ ও ২০২৩ সালে আইসিসি ইভেন্টের সূচি আছে। তাই এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ করা সম্ভব না হলে তা ফাকা বছরটাতে করা যেতে পারে। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান তার কথায় ইঙ্গিত দিয়েছিলেন এবারের টুর্নামেন্ট পিছিয়ে আগামী বছর এবং ২০২১ সালে ভারতে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে পরের বছর করার। অবশ্য যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, ব্রাডকাস্টার, আর্থিক বিষয়সহ নানা দিক চিন্তা করে এমন সব ইভেন্টের সূচি ঠিক করা হবে বলে জানিয়েছে আইসিসি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা