খেলা

বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৫৮/৫ 

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সেঞ্চুরিতে তারা ভালো অবস্থানে ছিল। পরে বাংলাদেশের পেসাররা ভালো বোলিং করেছেন। পেসারদের সফলতায়ই ম্যাচে ফিরে বাংলাদেশ।

শনিবার (১ জানুয়ারি) বে ওভালে শুরু ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দলীয় ১ রানে শরীফুলের বলে অধিনায়ক টম ল্যাথামকে হারালেও দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

সেঞ্চুরিয়ান কনওয়ে (১২২) আউট হয়েছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের একটি নীরিহ বলে খোঁচা মেরে। ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ উইকেট পাননি। শেষ বেলায় এবাদত হোসেনের বলে টম ব্লান্ডেল বোল্ড হতেই খেলার ইতি টানা হয়।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, আমরা সমানে সমানে লড়াই করে গিয়েছি। প্রথম ঘণ্টায় আমরা ছিলাম দুর্দান্ত। বেশ কয়েকবার ওদের পরাস্ত করেছি, সুযোগ সৃষ্টি করেছি। অন্য কোনোদিন হলে হয়তো সুযোগ আরও বেশি পেতাম। পরে ডেভন কনওয়ে খুব ভালো খেলেছে। তবে সব মিলিয়ে ৫ উইকেটে ২৫০ রান (আসলে ২৫৮) করেছে ওরা। আমার কাছে এই অবস্থাকে সমান-সমানই মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ছেলেরা আজ যেভাবে লড়াই করেছে আমি গর্বিত। ফাস্ট বোলাররা এগিয়ে এসেছে। মিরাজ একপ্রান্ত থেকে আটকে রেখেছিল, যা কিনা অপর প্রান্ত থেকে ফাস্ট বোলারদের সাহায্য করেছে।’

ওটিস গিবসন বলেন, ‘আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে। বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা