খেলা

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ 

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।

৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে। তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘আমরা আশাবাদী, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো করব। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছি। এ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলব।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা গত সিরিজ জিতেছি। এবারও ভালো খেলব। আমরা গত ম্যাচগুলোও শারজায় খেলেছি, এটাও আমাদের জন্য সুবিধা। আমরা সবদিক দিয়ে এগিয়ে থাকব।’

এদিকে, দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা