খেলা

লিভারপুলকে হারাল লেস্টার 

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে লেস্টার সিটির মুখোমুখি হয় লিভারপুল। শেষ পর্যন্ত লেস্টার সিটির সাথে ১-০ গোলে হারে লিভারপুল।

এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। আর ১৮ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে নবম স্থানে।

মঙ্গলবার লেস্টারের মাঠেও প্রভাব বিস্তার করে খেলে লিভারপুল। তার ফলও পায়। ১৬ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মোহাম্মদ সালাহ’র নেওয়া শট রুখে দেন উজবেকিস্তানের কেসপার শ্মাইকেল। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর আবারও গোলের সুযোগ পায় লিভারপুল। কিন্তু এবার ওপর দিয়ে উড়িয়ে মারেন সাদিও মানে।

ম্যাচের বয়স যখন ১ ঘণ্টা, তখন গোলের দেখা পায় লেস্টার সিটি। এ সময় আদেমোলা লোকমান গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি লিভারপুল। তাতে মৌসুমের দ্বিতীয় হারকে সঙ্গী করে মাঠে ছাড়েন সালাহ-মানেরা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা