ছবি সংগৃহীত
খেলা

মেসি ব্রাজিলিয়ানদেরও প্রিয়, আমিও ভক্ত: কাফু

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়েই লিওনেল মেসির ভক্ত রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে। এমনকি মেসি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মানুষের কাছেও প্রিয়। দেশটিতে রয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারের অসংখ্য ভক্ত। সে কথাই জানালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার কাফু।

সম্প্রতি ওলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি দুর্দান্ত ও দারুণ ফুটবলার; আমি তার ভক্ত। এবারের ব্যালন ডি’অর তারই প্রাপ্য ছিল। সে প্রতিটা বছর পাড় করে আরও বেশি অভিজ্ঞ হয়েছে। আরও বেশি ভালো ফুটবলারও হয়েছে।

তিনি বলেন, মেসি এমন একজন যে ৭টা ব্যালন ডি’অর অর্জন করেছে। আর প্রথম ও শেষটার মধ্যে ১৫ বছরের তফাৎ আছে। তার মতো খেলোয়াড় হলে কেমন হয়? মেসি এমন একজন যে ফুটবল খেলে সবাইকে আনন্দ দেয়, সেটা ব্রাজিলেও।

কাফু বলেন, আর্জেন্টিনা একটি অসাধারণ ও দারুণ দল। এই দলে খুব ভালো ডিফেন্স আছে, আরও বেশি নিচ্ছিন্দ্র। কোনও সন্দেহ ছাড়াই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি তাদের দলে রয়েছেন। আর্জেন্টিনা মেসির জন্য খেললে সেটা দারুণ সাহায্য করবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা