প্রশিক্ষণে কমেছে বরাদ্দ
খেলা
বাজেট ২০২০-২১

ক্রীড়া বাজেটে প্রশিক্ষণ বরাদ্দ কমেছে

ক্রীড়া প্রতিবেদক:

১৯ কোটি ৯৩ লাখ এক হাজার টাকা বরাদ্দ কমেছে এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটের প্রশিক্ষণ খাতে। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে দেশের ক্রীড়ান্নোয়নে প্রশিক্ষণ খাতে ৭০ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা পেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে গত ১১ই জুন জাতীয় সংসদে উপস্থাপিত আগামী অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের বাজেটে কমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষণ খাতে বরাদ্দ। এবার ৫০ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে এই খাতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এবার মোট বাজেট ঘোষণা করা হয়েছে ১৪শ ৭৮ কোটি নয়শ ৯৩ লাখ টাকার।

করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চ থেকে বন্ধ দেশের সব খেলাধুলা। কবে মাঠের খেলা শুরু হবে তা জানেন না কেউ। তাই তো সান নিউজের জিজ্ঞাসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলের উত্তর, ভাইরাসের প্রভাবে কবে নাগাদ দেশের ক্রীড়া শুরু হবে তা খুবই চিন্তার বিষয়। তাই যুব ও ক্রীড়ার জন্য সরকার যতোই বরাদ্দ দিক না কেন, মাঠের খেলা শুরু না হলে প্রশিক্ষণ খাত সহ অন্যান্য আরো অনেক খাতের টাকা অব্যবহৃত থাকবে।

সান নিউজ গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট পর্যালোচনা করে দেখতে পায়, ২০১৯-২০ এ ৭১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকা প্রশিক্ষণ খাতে বরাদ্দের আবেদন করা হয়েছিল। তবে সংশোধিত হয়ে এই অংক হয় ৭০ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা। যার মধ্যে ২৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় হয়েছে ক্রীড়া খাতের প্রশিক্ষণ। বাকি ৪৬ কোটি ৮০ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় হয়েছে যুব উন্নয়ন ও এর আওতাভুক্ত প্রকল্পের প্রশিক্ষণ খাতে।

করোনাভাইরাস মোকাবেলায় সরকার এবার ১০ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেছে। সেই অর্থ থেকে কিছু বরাদ্দ পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। মেডিক্যাল ও সার্জিকাল সাপ্লাই বাবদ ১৩ লাখ ৪৫ হাজার টাকা এবার বরাদ্দ দেয়া হয়েছে। যদিও গত অর্থবছরে এই খাতে ২৮ লাখ এক হাজার টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা গেলেও সংশোধিত বাজেটে কোন অর্থই বরাদ্দ পাওয়া যায়নি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা