খেলা

গায়ের রঙ নিয়ে গর্বিত স্যামি

স্পোর্টস ডেস্ক:

পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ তরুণের মর্মান্তিক মৃত্যুর পর বর্তমান সময়ে বর্ণবাদী আচরণে তোলপাড় পুরো বিশ্ব। আর এই সময়ে নিজের গায়ের রং নিয়ে গর্বিত বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে অনেক আলোচনার জন্ম দিয়েছেন ড্যারেন স্যামি। তার অভিযোগ, আইপিএলে কালু বলতে ডাকা হতো তাকে।

স্যামির এমন দাবির সত্যতাও মিলেছে তার আইপিএল সতীর্থ ইশান্ত শর্মার এক ইন্সটাগ্রাম পোস্টে।

২০১৩ ও ২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন স্যামি। ২০১৪ সালে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে স্যামির নাম হিসেবে কালু লিখেছিলেন ইশান্ত।

তবে স্যামি নির্দিষ্ট করে নিজের অভিযোগের বিষয়ে সরাসরি কারও নাম খোলাসা করেননি। দলীয় সূত্রে যোগাযোগ করে যাচ্ছেন সবার সঙ্গে, চেষ্টা করছেন এ বিষয়ে একটি সমাধানে পৌঁছার জন্য।

তবে তার কাছে ক্ষমা চাওয়া না চাওয়া বড় নয়। কেননা নিজের গায়ের রঙ নিয়ে গর্বিত স্যামি।

তিনি বলেছেন, 'আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আমি নিজের চামড়ার রঙ নিয়ে খুব ভালো আছি।'

স্যামি আরও যোগ করেন, 'অন্য কেউ আমাকে মানসিকভাবে ছোট করবে, সেই সুযোগ আমি দেই না। আমি আমার গায়ের রঙ নিয়ে গর্বিত। তাই আমার কাছে ক্ষমা চাক বা না চাক, এতে একটা বিষয় বদলাবে না যে কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি কতটা গর্বিত। এটা কখনও বদলাবে না।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা