ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনে বাংলাদেশের অর্জন এখনও শূন্য। সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। ১-০ তে পিছিয়ে থেকে আগামী ৪ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে মুমিনুল বাহিনী। আর এরই মধ্যে নির্ধারিত হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি ও টেস্ট দল।

পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাদা জার্সির দল উড়াল দেবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর রাত ১টায় নিউজিল্যান্ড যাত্রা শুরু হবে টাইগারদের।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান খবরটি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর দুবাই হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ১৪ দিনের বদলে ৭ দিনের কোয়ারেন্টিন পালন করবে টাইগাররা। এরমধ্যে রুম কোয়ারেন্টিন ৩ দিনের।

এ মুহূর্তে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে যারা আছেন, তাদের মধ্য থেকে ১৬ থেকে ১৭ জনের দল তৈরি করে নিউজিল্যান্ড রওনা দেবে টিম ম্যানেজম্যান্ট।

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের খুব কাছের সূত্র নিশ্চিত করেছে যে, পাকিস্তান সিরিজে এখন যে ২০ জনের দল আছে সেখান থেকেই ১৭ জনকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে।

ইতোমধ্যে সূচি নির্ধারিত হয়ে গেছে। ২০২২ সালের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তারপর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা