খেলা

শিকারে সর্বোচ্চ সাকিব, খরচে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। টাইগারদের শেষ হারের স্বাদ দিয়েছে কিছুদিন আগে ঢাকা সফরে ৪-৫ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়া অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশ বাছাই পর্ব ও মূল পর্ব (সুপার টুয়েলভ) মিলিয়ে ৮ ম্যাচ খেলেছে। বাছাই পর্বে ৩ ম্যাচে ২ জয় এবং সুপার টুয়েলভে ৫ ম্যাচে সবকটি হারে টাইগাররা।

বাংলাদেশের পক্ষে এবারের আসরে সাকিব আল হাসান বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি ১১ উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান। তৃতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, এরপরই ৪ উইকেট নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের অবস্থান।

এ আসরে সবচেয়ে বেশি রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি ২৪ ওভার বল করে দিয়েছেন ২২২ রান। এরপরের অবস্থানে মাহেদি হাসান। এই বোলার ২৪.৩ ওভারে দিয়েছেন ১৫০ রান। ২১.৫ ওভারে ১৪২ রান খরচ করেছেন তাসকিন আহমেদ। ২২ ওভারে ১২৩ রান খরচ করেছেন সাকিব আল হাসান। মোহাম্মদ সাইফুদ্দিন খরচ করেছেন ১৫ ওভারে ১০৫ রান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা