খেলা

আগ্রাসী শ্রীলঙ্কা আজ নিস্তেজ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন দেখা যায়নি শ্রীলঙ্কাকে। ছিলো অনেকটা নিস্তেজ। তারা খুড়িয়ে খুড়িয়ে করেছে ১৫৪ রান। হারিয়েছে ৬ উইকেট। ৯৪ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫ ও ভানুকা রাজাপাকসের ৩৩ রান ফাইটিং স্কোর সংগ্রহ করে।

আজ রাত আটটায় খেলাটি শুরু হয়। টসে জিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে জয়। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে, আর অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই দলই একটি করে জয় পেলেও শ্রীলঙ্কা শ্রেয়তর রানরেটের কারণে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে আছে। আজকের ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া টপকে যাবে শ্রীলঙ্কাকে, আর এর উল্টোটা ঘটলে দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসবে লঙ্কানরা।

দলটিতে পাথুম নিসাঙ্কা ৯ বলে ৭ রান করে আউট হয়েছেন। কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫, আভিষ্কা ফার্নান্দো ৪, ওয়ানিন্দু হাসরাঙ্গা ৪, দাসুন শানাকা ১২, চামিকা করুণারত্নে ৯, ভানুকা রাজাপাকসে ৩৩ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ২, অ্যাডাম জ্যাম্পা ২, প্যাট কামিন্স ২ উইকেট নেন।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামেরা, লাহিরু কুমারা, মহীশ থিকশানা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বি...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা