খেলা

টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা 

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)র শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ বছর আগে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর। যেটা ছিল তাদের এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া। ২০১২ সালের পর এবারের ফাইনালেও কেকেআরের সামনে চেন্নাই।

দুবাই (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে সাকিবদের লক্ষ্য নিজেদের হ্যাটট্রিক শিরোপায় অন্যদিকে অন্যদিকে চেন্নাইয়ের টার্গেট কলকাতাকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতা।

দুই দলের অতীত সমীকরণে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ‍লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা