খেলা

করোনার নামে রাগবি প্রতিযোগিতা!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে স্থগিত রয়েছে দেশের প্রায় সব ধরনের খেলা। আর এমন অবস্থায় করোনাভাইরাসের নামে প্রতিযোগিতা আয়োজন করতে চায় বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)!

‘করোনা কাপ রাগবি’ নামে এক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

সম্প্রতি ফেডারেশন সাধারণ সম্পাদক মৌসুম আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞদের স্বাস্থ্য মতামত অনুযায়ী করোনাভাইরাস সহজে যাবে না। এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।

এখানে উল্লেখ থাকে যে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, ফুল হাতা জার্সি এবং ট্রাউজার পরে খেলোয়াড়গন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।’

বিবৃতিতে বলা হয়েছে দর্শকদের নিরাপত্তার কথাও, ‘এ ছাড়া দর্শকদের নিরাপদ দূরত্বে বসার ব্যবস্থায় করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়ে দর্শকদের সহযোগিতা করা হবে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর পক্ষে থেকে। করোনা প্রতিহত করে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।’

তবে এই আয়োজনের অনুমোদন এখনো পায়নি রাগবি ফেডারেশন। বাংলাদেশ সরকার ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পেলেই তারা করোনা কাপ আয়োজনের সিদ্ধান্ত নেবে।

সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যে তারা জাতীয় ক্রীড়া পরিষদ বরাবরে এই প্রতিযোগিতার আবেদন জানিয়ে রাখবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা