খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আজ প্রথমবারের মতো প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ একাদশ নামে অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচটি খেলছে টাইগাররা।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওমান ‘এ’ দল। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টসে।

ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ। কাল শনিবার বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে প্রথম রাউন্ডের খেলা খেলতে। সুপার-১২ রাউন্ডে যেতে এই প্রথম পর্ব টপকাতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।

বাংলাদেশ একাদশ:

মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

ওমান ‘এ’ দল :

আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা