বাংলাদেশ ক্রিকেট দল
খেলা

আজই ওমান যাবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে আজই দেশ ছাড়বে টাইগাররা।

আজ রোববার (৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে বিমানে চড়বেন ক্রিকেটাররা। ওমানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে টানা চার দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। তারপরই বিশ্বকাপের কার্যক্রমে প্রবেশ করবেন মুশফিক-লিটনরা।

করোনা নিয়ম মেনেই দেশ ছাড়ার আগে গতকাল কোভিড টেস্ট হয়েছে পুরো দলের। শনিবার রাত ১১টা পর্যন্ত মেইলে সবার কোভিড টেস্টের রিপোর্ট হাতে না আসায় বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি।

তবে কোভিড টেস্ট যে হাসপাতাল থেকে করা হয়েছে, তাদের কাছ থেকে মৌখিকভাবে জেনেই বলেছেন, সবাই নেগেটিভ। কাজেই ধরেই নেয়া যায়, দেশ ছাড়ার আগে ১৫ ক্রিকেটার, ২ জন রিজার্ভ ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন, লজিস্টিক ম্যানেজার সাব্বির খান, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ম্যাসেজম্যান সোহেল ও সাপোর্র্টিং স্টাফ সবাই নেগেটিভ। তাই রোববার আর কারো বিমানে উড়তে কোন সমস্যা নেই। সব কিছু ঠিক থাকলে রোববার রাতেই সবার একসঙ্গে হবে ওমান যাত্রা।

সাকিব আর মোস্তাফিজ আইপিএল খেলায় ব্যস্ত। দেশে যারা আছেন তারা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন। তবে দলগত অনুশীলন বা টি-টোয়েন্টি বিশ্বকাপের সত্যিকার প্রস্তুতি শুরু হয়নি এখনো। সেটা ওমান গিয়েই হবে।

আগামী ৪ অক্টোবর বিশ্রাম। ৫ অক্টোবর মঙ্গলবার থেকে ওমানে এক সপ্তাহের প্র্যাকটিস। তারপর ওমান ‘এ‘ দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচও হবে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসির বেঁধে দেয়া দুটি অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচও খেলার সুযোগ পাবে টাইগাররা।

নিজ নিজ দেশে অবস্থানরত হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও আর ট্রেনার সবাই ছুটি শেষে দলের সাথে যোগ দেবেন ওমানে। সেখানেই ৫ অক্টোবর শুরু মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। মূলতঃ ওই নির্বাচনকে সামনে রেখে এবং দীর্ঘ ৫ সপ্তাহর বেশি সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার বাধ্যতামূলক দায় মেনে আসলে দলের সাথে বোর্ডের কোন শীর্ষ কর্মকর্তা যেতে রাজি হননি। তার অর্থ বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই কোন বোর্ড পরিচালক। টিম লিডার বা টিম ম্যানেজার- কোন পদেই বোর্ড কর্মকর্তাদের কেউ নেই।

জাতীয় দল পরিচর্য্যা ও তত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনিসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা বা পরিচালক নির্বাচন শেষে যাবেন। তবে কেউই কোন পদ পদবি নিয়ে নয়। যে যার মত ওমান ও দুবাই যাবেন।

ক্রিকেট অপসের ম্যানেজার সাব্বির খান লজিস্টিক ম্যানেজার হিসেবে যাবেন ওমানে। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও শুরু থেকেই দলের সঙ্গী হবেন।

এর বাইরে ডাক্তার দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন তিনিও টি টোয়েন্টি বিশ্বকাপ বহরে থাকছেন। সঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সুমনও আজই দলের সঙ্গে ওমান যাচ্ছেন ।

পারিবারিক কারণে চট্টগ্রামে অবস্থানরত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এখন আর যাবেন না। তিনি দুবাইতে মূল পর্বে দলের সঙ্গী হবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা