খেলা

তিন ম্যাচের জন্য আর্জেন্টাইন দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দলে রয়েছেন লিওনেল মেসি ও পাউলো দিবালা। প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে লিওনেল স্ক্যালোনি ৩০ জনের দল দিয়েছেন দেশটি।

মেসির চোটের ঘটনা সাম্প্রতিক। হাঁটুর ইনজুরির কারণে প্যারিস সেন্ত জার্মেইর শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে আশার কথা, আর্জেন্টাইন ফরোয়ার্ড সোমবার অনুশীলন করেছেন। তাই মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

মেসির উপস্থিতি স্ক্যালোনির জন্যও বড় প্রেরণদায়ক। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটায় হ্যাটট্রিক ছিলো মেসির। তাতে লাতিন অঞ্চলে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেকেও ছাড়িয়ে গেছেন।

এদিকে চোট থেকে পাউলো দিবালা এখনও সেরে উঠতে পারেননি। যে কারণে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস-চেলসি ম্যাচে তাকে বসে থাকতে হচ্ছে। সর্বশেষ রবিবার সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন।

দলে রয়েছেন বিতর্কে জড়ানো এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসোও। এই তিনজনের কারণেই সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চায়নি ব্রাজিল। কোয়ারেন্টিনজনিত নিয়ম ভাঙার অজুহাতে চলমান অবস্থাতেই থামিয়ে দেওয়া হয় ওই ম্যাচ।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিনদিন পর বুয়েন্স এইরেসে আতিথ্য দেবে উরুগুয়েকে। তার পর ১৪ অক্টোবর মুখোমুখি হবে পেরুর।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসা;

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জের্মান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো

মিডফিল্ডার: মার্কোস আকুনা, রোদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসিকিয়েল পালাসিওস, গিদো রোদ্রিগেস, নিকোলাস দমিনগেস, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেস, আনহেল দি মারিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, জোয়াকিন কোরেয়া, পাউলো দিবালা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা