খেলা

খেপেছেন উসমান খাজা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ভাগ্যাকাশে কালো মেঘের ছায়া বার বার আছড়ে পড়ছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করেছে। দল দুটি ১৮ ও ১৬ বছর পর খেলতে যাওয়ার কথা ছিলো। আর নিউজিল্যান্ড তো টসের ২০ মিনিট আগে লেজ গুটিয়ে পালায় নিরাপত্তার অজুহাতে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এরপর একই ভেন্যুতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ক্রিকেটের এই দুই মেগা ইভেন্টের খবরা-খবরও ছাপিয়ে আলোচনায় রয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের বিষয়টি।

বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মধ্যে কেউ কেউ বলছে, হুমকি পেয়ে সিরিজ শুরুর দেড় ঘণ্টা আগে ম্যাচ বাতিল করে কিউইদের দেশে ফেরার সিদ্ধান্ত সঠিক ছিলো। জীবনের ঝুঁকি নিয়ে কেন ক্রিকেট খেলতে হবে!

আবার এটাকে 'ষড়যন্ত্র' হিসেবে দেখছেস কেউ কেউ।

এদিকে দুই দেশ পাক সফর বাতিল করায় অস্ট্রেলিয়াও যখন তাদের আগামী বছরের সফর নিয়ে ভাবনা-চিন্তা করছে তখন এ নিয়ে মুখ খুললেন খোদ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজা।

নিরাপত্তা হুমকির কারণে পাক সফর বাতিলের বিষয়টি গ্রহণযোগ্যতা পায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার কাছে। তার মতে, সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও পাকিস্তানে ক্রিকেট না খেলার যৌক্তিক কোনো কারণ নেই। বাংলাদেশ ও পাকিস্তানকে না বলা সহজ। কিন্তু ভারতকে কেউ না বলতে পারে না।

খাজা বলেন, তারা কতদিন ধরে একের পর এক টুর্নামেন্ট করে প্রমাণ করছে তাদের দেশটা নিরাপদ। আমি মনে করি পাকিস্তানে খেলতে না যাওয়ার মত কোনো কারণ নেই। আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান। একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না।

এর পেছনে নিরাপত্তা নয়, অর্থটাই বড় কারণ বলে মনে করেন উসমান খাজা।

তিনি বলেন, এটা আমরা সবাই জানি যে, টাকায় কথা বলে। এ সফর বাতিল সম্ভবত এরই (টাকা) একটি বড় অংশ। পাকিস্তান বার বার প্রমাণ করছে যে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোন কারণ নেই।

১০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যান বলেন, অনেক নিরাপত্তা পাকিস্তানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় নিরাপত্তা বিষয়ে জিজ্ঞাসা করলে তারা আমাকে একই কথা বলে যে, পাকিস্তান শতভাগ নিরাপদ।

উসমান খাজার এমন বক্তব্যে অনেকে সহমত জানালেও কেউ কেউ বলছেন, তার এই পাক প্রীতি থাকতেই পারেন। কারণ তিনি পাকিস্তানে জন্মেছেন। মাতৃভূমির প্রতি আলাদা টান থাকতেই পারে।

পাকিস্তানে জন্মালেও জাতীয়তা বদলে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এরইমধ্যে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জাপানের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা