শোয়েব আখতার
খেলা

নিউজিল্যান্ড দলের উপর শোয়েবের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার কিউই দলকে পাকিস্তান সফর বাতিলের নির্দেশ দিয়েছে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, সফরটি আর হবে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। তবে এ সিরিজ বাতিল করে দেশে ফেরার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি এই ঘটনাকে পাকিস্তান ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন। এমনকি এই ঘটনাকে তিনি পাকিস্তান ক্রিকেটের হত্যা বলেও আখ্যায়িত করেছেন। শুক্রবার সিরিজ বাতিল হবার পর টুইটারে শোয়েব এই মন্তব্য করেন।

পরে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন যে, নিউজিল্যান্ড ক্রিকেটের এই কাণ্ড পাকিস্তান ক্রিকেটে ভয়ানক নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এই ঘটনার পর আর কোন দলই পাকিস্তানে সিরিজ খেলতে আসতে চাইবে না।

সাবেক এই গতি তারকা বলেন, নিউজিল্যান্ড গত চার-পাঁচদিন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায় ইসলামাবাদে ছিল। হঠাৎ করে গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে তারা এই সিদ্ধান্ত নিয়ে নিল। এরচেয়ে তো ভালো হত যদি তারা আগেই খেলতে আসতে মানা করে দিত। কারণ এভাবে সফরে এসে সফর বাতিল করা পাকিস্তানের নামই খারাপ করবে এসব সতর্ক সংকেত-টংকেত অহরহই ঘটে। কিন্তু পাকিস্তান বিশ্বের মাঝে একটি নিরাপদ স্বর্গ। শান্তি নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আইএসআই আর আইনশৃঙ্খলা বিভাগ সর্বদাই নিয়োজিত। তাদের উচিত ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা