সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্ধ এক্স

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের দুইদিন পর বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)।

আরও পড়ুন : ইউক্রেনে ড্রোন হামলা, নিহত ৭

শনিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে সাইবার সিকিউরিটি ও পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।

এক এক্স বার্তায় সংস্থাটি জানিয়েছে, লাইভ মেট্রিক্স দেখাচ্ছে দেশব্যাপী এক্স/টুইটারে বিড়ম্বনা দেখা যাচ্ছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে বিতর্কিত নির্বাচন হওয়ার দুইদিন পর এ ঘটনা ঘটল।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

কয়েকজন এক্স ব্যবহারকারী বলেছেন, সাধারণ ইন্টারনেট দিয়ে তারা এক্সে প্রবেশ করতে পারছেন না। এক্সে ঢুকতে তাদের ভিপিএন ব্যবহার করতে হচ্ছে।

উসামা খিলজিল নামের একজন লিখেন, নির্বাচনের দুইদিন পর পাকিস্তানে এক্সে শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে ঢোকা যাচ্ছে। কারণ অনলাইনে ভোট কারচুপির প্রমাণ আসা শুরু করেছে। এছাড়া ভোট গণনার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তোলার পর এক্স বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : জোট গঠনে তৎপরতা শুরু করেছেন নওয়াজ

আম্মার রশিদ নামের আরেক একজন এক্সে লিখেছেন, ব্যাপক কারচুপি অভিযোগের নির্বাচনের দিন মোবাইল পরিষেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর এবার পাকিস্তানি কর্তৃপক্ষ দেশজুড়ে টুইটার বন্ধ করে দিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা