সংগৃহীত ছবি
টেকলাইফ

টুইটারেও ভিডিও চ্যাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের হাতে গিয়ে টুইটার এখন হয়ে গেছে ‘এক্স’। এবার মেটাকে টেক্কা দিতে সর্বশেষ সংযোজনে ‘এক্স’-এ আসছে অডিও-ভিডিও কলের সুবিধা। কেননা ‘এক্স’ এর মূল প্রতিদ্বন্দ্বী মেটার অধীনে থাকা একাধিক সামাজিক মাধ্যমেই অডিও-ভিডিও কলের ব্যবস্থা আগে থেকেই রয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ সাশ্রয়ে কোন বাল্ব কিনবেন?

জানা যায়, ব্যবহারকারীরা ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ্যে না এনেই কথা বলতে পারবেন এতে। শিগগিরই ‘এক্স’-এ (পূর্বতন টুইটারে) এই ফিচার আসছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

এক্স জানায়, আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে নতুন অডিও-ভিডিও কলের সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহারকারীরা কল করতে পারবেন। ডিএম বা ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই এ কল করা যাবে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে পাঠান এইচডি ছবি

এদিকে কল করলেও ব্যবহারকারীদের ফোন নম্বর কেউ জানতে পারবেন না। তবে গ্রুপ চ্যাট করা যাবে কিনা বা এই কল রেকর্ড করা যাবে কিনা এখনো জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সব ব্যবহারকারীরাই এক্স থেকে কল করতে পারবেন।

প্রসঙ্গত, টুইটার কিনে নেওয়ার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন বড় রদবদল করা হবে এই এই প্ল্যাটফর্মটিতে। বিশাল কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল মাস্কের সেই অভিযান। এরপর থেকেই নতুন নতুন ফিচার নিয়ে আসছে টুইটার। এমনকি এ প্ল্যাটফর্মটির নাম পর্যন্ত বদলে ফেলেছেন মাস্ক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা