সংগৃহীত ছবি
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে পাঠান এইচডি ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমানে বিশ্বে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম-হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী আছে অন্তত ২ বিলিয়ন। জনপ্রিয় এ মাধ্যমটিতে এতদিন শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি পাঠানো যেত।

আরও পড়ুন : বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষক

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। বাই-ডিফল্ট অপশনটি সিলেক্ট করে রাখলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, আবার আপনার কাছেও একই রেজুলেশনের ছবি আসবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অপশনটি আগে থেকে ছিল। ডকুমেন্ট হিসেবে আগে হাই-ডেফিনিশন ছবি পাঠানো যেত। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা ছিল না।

আরও পড়ুন : দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। এখন থেকে ৩০২৪/৪০৩২ রেজুলেশনের ছবি পাঠানো যাবে। যা আগের স্ট্যান্ডার্ড ছিল ৯২০/১২৮০।

যেভাবে হোয়াটসঅ্যাপে ‘এইচডি কোয়ালিটি’ ছবি পাঠাবেন-

(১) প্রথমে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট ওপেন করুন।

(২) ফোনের নীচের দিকে অ্যাড অ্যাটাচমেন্ট আইকন (আইফোনের ক্ষেত্রে + আইকন) বাটনে ক্লিক করুন।

(৩) এবার গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করুন।

(৪) এখানে আপনি স্ক্রিনের উপর এইচডি ও স্ট্যান্ডার্ড দুটি অপশন দেখতে পাবেন। পছন্দের কোয়ালিটি নিয়ে ডান অপশনে ট্যাপ করুন।

(৫) এবার সেন্ড বাটনে ক্লিক করে ছবি পাঠিয়ে দিন।

(৬) গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি অ্যাপে ইতিমধ্যেই থাকা একটি ছবি সিলেক্ট করে পাঠিয়ে দিন।

(৭) তার জন্য আপনাকে ফটোজ় আইকনটি ট্যাপ করতে হবে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা