খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব

খেলা ডেস্ক: টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে তিন বছরেরও বেশি সময় পর উঠেছিলেন শীর্ষে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে না পেরে আবার হারালেন সিংহাসন। নামলেন দুই নাম্বারে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। সেখানে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়।

গত সপ্তাহের র‍্যাঙ্কিং হালনাগাদেও শীর্ষেই ছিলেন সাকিব। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চতুর্থ টি-টোয়েন্টিতে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। ২৫ রান দিয়ে উইকেট নিতে পারেননি একটিও, ব্যাট হাতে রান করেন কেবল ৮। এতেই ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবীর ২৮৫।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে ৮ উইকেট নিয়ে এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই পেসার উঠে এসেছেন দশম থেকে অষ্টম স্থানে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। এটা দুইজনেরই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা