খেলা

‘জুভেন্তাস সবসময় আমার হৃদয়ে থাকবে’

স্পোর্টস ডেস্ক: কয়েক ঘণ্টা ধরে নাটক। অবশেষে তা হলো সমাপ্তি। ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরছেন তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। জুভেন্তাস থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে টেনেছে তারা।

ইতালিতে তিন বছর কাটিয়ে আবারও ইংল্যান্ডে ফিরছেন রোনালদো। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন তিনি।

জিতেছেন ইতালিয়ান সিরি আর শিরোপাও। এই ক্লাব ছেড়ে আসলেও সবসময় নিজের হৃদয়ে থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন রোনালদো।

তিনি লিখেছেন, ‘আমি সবসময় তোমাদের একজন হয়ে থাকব। তোমরা আমার ইতিহাসের অংশ, আমি যেটা অনুভব করি তোমরা আমার একজন। ইতালি, জুভেন্তাস, তুরিন, টিফোসি বিয়ানকোরি সবসময় আমার হৃদয়ে থাকবে।’

জুভেন্তাসকে বিদায় জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আজ আমি একটি দারুণ ক্লাব থেকে বিদায় নিয়েছি। ইতালি এবং অবশ্যই পুরো ইউরোপের অন্যতম বড় ক্লাব এটি। আমি জুভেন্তাসের জন্য আমার হৃদয় দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সবসময় তুরিন শহরকে ভালবাসবো।’

তিনি আরও লিখেছেন, ‘জুভেন্তাসের সমর্থকরা আমাকে সবসময় সম্মান করত এবং আমি প্রতিটি খেলা ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়াই করে সেই সম্মানকে ধন্যবাদ জানানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমরা সবাই ফিরে তাকালে বুঝতে পারি যে আমরা দুর্দান্ত জিনিসগুলো অর্জন করেছি। যা আমরা চেয়েছিলাম সব হয়তো হয়নি, তবুও আমরা একসঙ্গে একটি খুব সুন্দর গল্প লিখেছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা