খেলা

ম্যাচ ফিক্সিং নিয়ে তামিমের মতামত

স্পোর্টস ডেস্কঃ

ম্যাচ ফিক্সিং আইসিসির এক চরম ও অন্যতম শত্রু। এর বিরুদ্ধে শাস্তি ও সতর্কতার শেষ নেই সংগঠনটির। সিরিজ বা টুর্নামেন্টের শুরুর আগে ক্রিকেটারদেরকে নিয়মিত ব্রিফ করা হয়। তবুও ম্যাচ ফিক্সিং থামাতে পারছে না আইসিসি।

সাকিব আল হাসানের মত তারকা ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে এক বছর নিষিদ্ধ হন। পাঁচ বছর খেলার বাইরে ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। কদিন আগে ফিক্সিং এর অভিযোগে নিষিদ্ধ হন আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিক। সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা এক সাক্ষাৎকারে তামিম ইকবালকের কাছে ম্যাচ পাতানো প্রসঙ্গে তাঁর অভিমত জানতে চায়।

জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি আইসিসি তার জায়গা থেকে সাধ্যমত সবকিছু করছে। আইসিসি আমাদের সবাইকে নিয়মিত ভাবে শেখাচ্ছে। সুতরাং ক্রিকেটারদের জানা উচিত কী করা উচিত আর কী করা উচিত না। এর পরও যদি কেউ এরকম কাজে জড়িয়ে পড়ে, তাহলে বিষয়টা ওই ব্যক্তির ওপর নির্ভর করে। যদি কেউ নিজের দেশকে ভালোবাসে, ক্রিকেট ভালোবাসে, খেলাটার প্রতি আবেগ কাজ করে, তাহলে কেউ এইরকম হীন কাজ করতে পারে না।’

তিনি বলেন, ‘আপনি খেলাটা পছন্দ করেন বলেই কিন্তু খেলা শুরু করেছেন। আর্থিক দিকটা আসে পরের দিকে। এটাও গুরুত্বপূর্ণ কারণ আমাদেরও তো পরিবার আছে, তাদের খরচ আছে। তবে প্রথমবার যখন ব্যাট ধরি তখন টাকার কথা ভেবে ব্যাট ধরিনি। ব্যাট ধরেছি খেলার প্রতি ভালোবাসা থেকে। কোনো অনৈতিক কাজ করার আগে এটা মাথায় রাখতেই হবে।’

এ ব্যাপারে বিসিবি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটের ভূমিকারও প্রশংসা করেন তিনি। তিনি জানান অনিয়ম, দুর্নীতি এবং ফিক্সিং এর মত ব্যাপারগুলোতে বিসিবি সব সময়ই খুব কঠোর অবস্থানে থাকে। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আমরা সকলেই জানি আমাদের চারিপাশে ফাঁদ পাতা আছে। জুয়াড়িদের পাতা সেই ফাঁদে পা দেওয়ার আগে আমাদের সকলেরই উচিৎ এখানে আসার প্রধান কারণটি মনে করা। আমরা এখানে খেলতে এসেছি, দেশের হয়ে লড়াই করতে এসেছি। এই দুটি বিষয় সব সময় মনে রাখতে হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা