খেলা

তামিমের শো’তে সাকিবের ‘না’!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে ঘরবন্দি প্রায় বিশ্বের সকল মানুষ। দেশের ক্রিকেটাররাও এর বাহিরে নয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষদের আনন্দ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

দেশের এবং দেশের বাইরের বড় বড় ক্রিকেট তারকারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। গুঞ্জন ছিল তামিমের এই লাইভ শো শেষ হবে বাংলাদেশ ক্রিকেটের পাঁচ নক্ষত্রদের দিয়ে। এই শো শুরু হওয়ার দিন থেকেই তামিমের কাছে ভক্তদের অনুরোধ ছিল, লাইভে যেন সাকিবকেও নিয়ে আসা হোক। তামিমেরও সেই ইচ্ছেই ছিল। কিন্তু সাকিব আল হাসানের যে ভিন্ন ইচ্ছে। সাকিবকে এই শো’তে আসার আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু সাকিব আসছেন না।

সাকিবের না আসার ব্যাপারটি জানিয়ে তামিম বলেন, ‘আমাদের শেষ এপিসোড হবে আগামি শনিবার। অনেকে আমাকে বলছিলেন সাকিব কখন আসবে? তো এজন্য আমি সাকিবের সঙ্গে শেষ ১০/১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। কারণ শেষ শো'টা আমরা পাঁচজন মিলে করতে চেয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। তবে সাকিবের ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে থাকতে পারবে না।’

তামিম আরও বলেন, ‘আসলে মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। এটা আসলে আলোচনার কোনো বিষয় না, এটা নিয়ে বেশি আলোচনার কোনো দরকারও নেই। আমি বাকি তিনজনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই আড্ডায় আসতে রাজী হয়েছে। তো আমরা পাঁচজন তো এক সঙ্গে করতে পারবো না তাই চারজন এক সঙ্গে শো করবো। আর এটাই আমার লাস্ট এপিসোড হবে।’

তাই পঞ্চপাণ্ডবের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই হবে এই লাইভ শো। আর আরেক পাণ্ডব ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তো থাকছেই উপস্থাপকের ভূমিকায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা