খেলা

অস্ট্রেলিয়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতবে: পন্টিং

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আগামী ১৭ অক্টোবর থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এই আসরের শিরোপা তার দেশ অস্ট্রেলিয়া জিতবে।

তিনি জানান, আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলটি বেশ ভারসাম্যপূর্ণ বিবেচনায় বিশ্বকাপ জয়ের আশা করছেন তিনি।

পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা স্পর্শ করতে পারেনি অস্ট্রেলিয়ার। পন্টিংএর হাত ধরেই ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারে অসিরা।

তবে এবার টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে দেখতে চান পন্টিং। তিনি বলেন, এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করতে পারেনি অস্ট্রেলিয়া। এটি খুবই দুঃখজনক। তবে এবার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে অসিদের। বর্তমান দলটি বেশ শক্তিশালী। বিশেষভাবে ফিঞ্চ-ওয়ার্নার-স্মিথ-স্টার্ক-কামিন্সদের মত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাদের সাথে নতুনদের সংমিশ্রন, বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট। তাই আমার বিশ্বাস, এবার শিরোপা জিততে পারে অস্ট্রেলিয়া।

একজন নতুন মুখ নিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ইনগ্লিস। সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। দুই সেঞ্চুরিতে ৪৮ দশমিক ২৭ গড়ে ৫৩১ রান করেছিলেন তিনি। গতরাতে হান্ড্রেড ক্রিকেটে লন্ডন স্পিরিটের হয়ে ৪৫ বলে ৭২ রান করেন ইনগ্লিস।

ইনগ্লিসকে নিয়ে বেশ আশাবাদি পন্টিং। তিনি বলেন, তাকে দলে দেখে খুব ভালো লাগছে, সে মজার ছলে রান করে। যদি এলিস ডাক পায় তাহলে দুর্দান্ত হবে। সে অনেক কষ্টে এতদূর এসেছে। অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বকাপ জিততে সক্ষম।

তিনি আরও বলেন, সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলো সে। ব্যাটিং অর্ডারে উপযোগী ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্বক খেলতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যার ভবিষ্যত নিয়ে আমরা উচ্ছ্বসিত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা