খেলা
অস্ট্রেলিয়ার অদ্ভুত আবদার

ছক্কা গ্যালারিতে পড়লেই নতুন বলে খেলা!

নিজস্ব প্রতিবেদক: নানা রকম অদ্ভুত র্শত ও নানা অবদার করেছে টিম অস্ট্রেলিয়া। সব আবদার ও সব র্শত মেনে নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা।

তিনি বলেন,‘গ্যালারিতে বল গেলে নতুন বল ব্যবহার করা হবে। তবে একবারে নতুন নয়; ম্যাচের অবস্থা অনুযায়ী আগের বল দেওয়া হবে। অর্থ্যাৎ ১০ ওভারের সময় কোনো বল হারালে ওই অবস্থার বল দেওয়া হবে। এ জন্য বলও সংগ্রহ করা হয়েছে। কোভিডের কারণে হ্যান্ডশেক থাকছে না এই সিরিজে।’

করোনা পরবর্তীকালে ক্রিকেট মাঠে গড়ালে আইসিসি বেশ কয়েকটি গাইডলাইন দিয়ে দেয়। তার মধ্যে বল নিয়েও ছিলো নির্দেশনা। গ্যালারি উন্মুক্ত হলে এবং ক্রিকেটারদের নাগালে থাকলে সেই বল দিয়েই খেলা চালু রাখার নিয়ম আছে। কিন্তু মিরপুর শের-ই-বাংলায় সেই সুযোগটি নেই। গ্যালারি বেষ্টনি দেয়া। বল একবার গ্যালারিতে গেলে সেই বল কোনোভাবেই খেলোয়াড়দের ফেরত আনার সুযোগ নেই।

এজন্য নতুন বল ব্যবহার করতে হবে। এবারের গ্রাউন্ডম্যানদের বিসিবি কোয়ারেন্টাইনে রেখে জৈব সুরক্ষা বলয়ে ঢুকিয়েছে। মাঠ ও উইকেট সংস্কারের জন্য তারা পিপিই পরে মাঠে প্রবেশ করবেন। তবে খেলোয়াড় কাজে ব্যবহৃত কোনো সামগ্রী তারা ছুঁয়েও দেখতে পারবেন না।

তবে এর আগে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে যতগুলি খেলা হয়েছে বল গ্যালারিতে গেলে নতুন বল ব্যবহার করা হয়নি। বল স্যানিটাইজ করে আবার ব্যবহার করেছেন খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ক্রিকেট দল এতে আপত্তি করেনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা