খেলা

দ্বিতীয় কন্যা সন্তানের ছবি দেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার তার নিজের দ্বিতীয় কন্যা সন্তানের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১২ মে) সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসানের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘আমাদের সন্তান আমাদের জান্নাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ’।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। তাই আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন সে যেন সুস্থ-সবল থাকে এবং তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা