খেলা
টাইব্রেকারে হার

স্বপ্নভঙ্গ হয়ে বিদায় দিয়ার

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে একক লড়াইয়ের মূল পর্বে নেমেছিলেন দিয়া সিদ্দিকী। নানা লড়াইয়ে রুখিয়ে প্রতিপক্ষকে। করেছিলেন এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ের। অলিম্পিক আরচ্যারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয় হলো।

কিন্তু শেষ পর্যন্ত বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে হারলেন টাইব্রেকারে। শুট অফে গড়ানো ম্যাচে ৬-৫ সেট পয়েন্টে হেরে নিলেন বিদায়।

অথচ এই লড়াইয়ের আগে ১৭ বছর বয়সী দিয়া কারিনার চেয়ে বেশ পিছিয়েই ছিলেন, অন্তত কাগজে–কলমে তো বটেই। নারী রিকার্ভ এককের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কারিনার অবস্থান ৩১, আর দিয়ার? ১৫৫! ২৬ বছর বয়সী কারিনার অভিজ্ঞতার ঝুলিটাও বেশ সমৃদ্ধ।

দুই বছর আগে দেশকে ইউরোপিয়ান গেমসে জিতিয়েছিলেন দলগত ইভেন্টের রূপা। আর দিয়ার অর্জন একটাই, কিছুদিন আগে বিশ্বকাপে রোমান সানার সঙ্গে মিলে জিতেছিলেন রূপা।

ম্যাচের আগে কোচ ফ্রেডরিক জানিয়েছিলেন, র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও দিয়া চমকে দিতে পারেন প্রতিপক্ষকে। সে কথাটাই যেন ফলে গেল।

দিয়া চমকে দিলেন প্রতিপক্ষ কারিনাকে, জিতে নিলেন প্রথম সেট। তাতে প্রতিপক্ষের পা হড়কানোরও একটা 'অবদান' আছে বৈকি! প্রথম তিরটায় কারিনা তুলেছিলেন ৪। পরের দুই তিরে ৯ তুলেও তাতে লাভ হয়নি। প্রথম সেটের তিন তির থেকে দিয়া তুললেন ৬, ৯, আর ৮; তাতেই প্রথম সেট থেকে দুটো পয়েন্ট চলে যায় বাংলাদেশি এই আরচ্যারের ঝুলিতে।

তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২৪ ধাপ এগিয়ে থাকা কারিনা ম্যাচে ফিরতে সময় নেননি। পরের সেটেই সামলে নিলেন। ৯, ৮, আর ৯ তুলে মোট স্কোর করলেন ২৬; জবাবে ৯, ৭, আর ৯ তুলে দিয়া তুলতে পারলেন ২৫। ফলে কারিনা জিতে নেন সেটটি, আর ম্যাচে ফেরে ২-২ সমতা।

পরের সেটে কারিনা তুললেন ৯, ৮, আর ৮; জবাবে প্রথম তিরে ৭ তুললেও পরের দুই তিরে দুটো নয় তুলে নেন দিয়া। ফলে এ সেটেও ভাঙেনি সমতা। স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

চতুর্থ সেটের প্রথম তিরে দিয়া আঘাত হানলেন একদম 'বুলস আই'য়ে। ম্যাচ দেখল তার প্রথম ১০। তবে পরের দুই তির থেকে তার ঝুলিতে গেল কেবল ১৫। এর জবাবে তিন তির থেকে কারিনা তুললেন ২৭। দিয়া পিছিয়ে পড়েন ৫-৩ সেট পয়েন্টে।

শেষ সেটের শুরুর তিরে আবারও দিয়ার 'বুলস আই', দশে দশ। এবার আর পা হড়কালেন না আগের সেটের মতো, পরের দুই তির থেকে তুলে নিলেন ১৭। জবাবে ৮, ৯, আর ৮ তুলে কারিনা তুলতে পারলেন ২৫। তাতেই সেটটা হয়ে যায় নীলফামারীর এই তরুণীর।

নির্ধারিত পাঁচ সেট শেষেও ম্যাচে ৫-৫ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আগের দুই সেটের শুরুর মতো হলে হয়তো খেলাটা টিকে থাকত আরও কিছুক্ষণ। কিন্তু শেষমেশ তা আর হয়নি।

ফুটবলের টাইব্রেকার শেষে সাডেন ডেথের মতো করে হয় আরচ্যারির টাইব্রেকার, যার কাগুজে নাম 'শুট অফ'। একবার পা হড়কালেই শেষ, পুষিয়ে নেওয়ার সুযোগ নেই আর। সে শুটে কারিনার ১০ এর জবাবে দিয়া তুলতে পারেন ৯। স্বপ্নযাত্রার ইতি ঘটে তাতেই।

দিয়া সিদ্দিকীর হারের মধ্যে দিয়ে টোকিও অলিম্পিকে বাংলাদেশের ৬ ক্রীড়াবিদের ৩ জনের বিদায় হলো। সবার আগে বিদায় নিয়েছিলেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। পরে রোমান সানা ও দিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা