খেলা
কোপার ফাইনাল নিয়ে

দেশের ক্রিকেটার-ফুটবলারদের ভাবনা

আসমাউল মুত্তাকিন: ফুটবলে মানে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা। আর তা যদি সেটা হয় ফাইনাল। তাহলে তো কথাই নেই। সব কাজ ছেড়েছুড়ে এই ম্যাচ নিয়েই ভাবনা।

রোববার (১১ জুলাই) সকাল ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলার ও ক্রিকেটারদের ভাবনা তুলে ধরা হলো সাননিউজের পাঠকদের জন্য।

এই আলোচনায় সমর্থনের বাইরে শক্তি আর দুর্বলতার বিচারেও চার ফুটবলার ও ক্রিকেটার জানিয়েছেন সম্ভাবনার কথাও। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

কাজী সালাউদ্দিন (বাফুফের সভাপতি)

তিনি বেশি দেখছেন, ‘আমি আর্জেন্টিনার পক্ষে যাব৷ মেসি, ডি মারিয়ার মতো ফুটবলার রয়েছে৷ ফিফটি ফিফটি চান্সগুলো ফুল চান্স করতে পারে। তারা ম্যাচের চিত্র বদলাতে সক্ষম।’

মেসির ব্যাপারে তিনি বলেন, ‘মেসির এটাই হয়তো শেষ সুযোগ কোপা জেতার৷ সে অবশ্যই শিরোপার জন্য ক্ষুধার্ত থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি অবশ্যই একটা বড় ফ্যাক্টর।’ আর্জেন্টিনার পক্ষে যুক্তি দিলেও আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে সেভাবে কোন দলের সমর্থন থাকছে না তার।

তপু বর্মণ (ফুটবলার)

আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। কালকের ম্যাচটা হবে একদম ফিফটি ফিফটি ম্যাচ। কারণ আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইন ভালো ফর্মে আছে, মিডফিল্ডে ভালো করছে। ডিফেন্সে যারা আছেন, তারা চেষ্টা করছেন ভালো খেলার।

আর ব্রাজিল মোটামুটি সব দিকেই ভালো। সব কিছু মিলিয়ে কালকের ম্যাচ ফিফটি-ফিফটি। যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে।

আন্তর্জাতিক ট্রফি মেসির জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি মেসি এটা দিয়ে শুরু করবে; সামনে বিশ্বকাপ আছে। আমি মনে করি তিনি সেরাটা দিয়ে খেলবেন। তাকে অসাধারণ ফুটবল খেলতে হবে। আর স্বাগতিক হিসেবে ব্রাজিল চাপে থাকবে।

সাদ উদ্দিন (ফুটবলার)

আসলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির জন্যই। আমি চাই আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতুক। মেসি তার জীবনে সব কিছু অর্জন করেছেন, কিন্তু আন্তর্জাতিক কোনও ট্রফি দেশের হয়ে জিততে পারেননি। এজন্য আমি চাই আর্জেন্টিনা ম্যাচটা জিতুক।

ফুটবলার হিসেবে আমি যদি বলি, ম্যাচটা হবে ফিফটি ফিফটি। ব্রাজিল অনেক এগিয়ে এটা মানতে হবে; কিন্তু মেসি এখন সেরা ফর্মে আছেন। মেসি যদি এই পারফরম্যান্স ব্রাজিলের বিপক্ষে ধরে রাখতে পারেন, তাহলে সম্ভাবনা আছে। আর ডি মারিয়া, লাউতারো মার্তিনেজরা যদি মিস না করেন তাহলে জেতা সহজ হবে।

মোহাম্মদ আশরাফুল (ক্রিকেটার)

আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আগে থেকেই। এবারের কোপা আমেরিকা আমার দেখা হয়নি। তবে এবার ফাইনালটা হয়তো দেখবো। অবশ্যই মনে করি আর্জেন্টিনা এবার ট্রফি জিতবে। আর আমি চাই মেসি অন্তত একটা ট্রফি জিতুক। আশা করি এবার স্বপ্ন পূরণ হবে।

তারেক আজিজ (সাবেক ক্রিকেটার)

আমি ম্যারাডোনার ভক্ত। সেখান থেকে আর্জেন্টিনা। আর এখন মেসি। মেসির প্রতি এখন ভালোবাসা, মনে প্রাণে আর্জেন্টিনা। সেটা ট্রফি জিতি আর না জিতি। আমাদেরকে অনেকেই খোঁচায় ট্রফি জিততে পারি না; তাও মনে প্রাণে চাই আর্জেন্টিনা জিতুক।

আমরা আর্জেন্টিনার অন্ধ ভক্ত। সেখানে অন্য কোনও অপশন নাই। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে, এভাবে যদি খেলে তাহলে ব্রাজিলের সঙ্গে হারতে হবে। মেসির ফর্ম থেকে কিছুটা আশা করা যায়; তার যে নিবেদন দেখেছি তা থেকে কিছু হলেও হতে পারে। আর আর্জেন্টিনার যে বন্ধনটা দেখেছি তা থেকে মনে হয় কিছু একটা করে দেখাতে পারে।

জাহানারা আলম (নারী ক্রিকেটার)

সোজাসাপ্টা জানালেন- আর্জেন্টিনা। কেন? উত্তর, 'আর্জেন্টিনাকে সমর্থন করি শুধু মেসির জন্য। মেসিকে আমার পছন্দ, এজন্যই তাদের খেলা দেখি। যখন থেকে ফুটবল বুঝি। খেলাধুলা এত পছন্দ করতাম না; এত দেখতামও না। যখন থেকে মেসি খেলা শুরু করেছে, তখন থেকে দেখি; মেসিকে আমার ভালো লাগে শুধু এজন্য দেখি।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা