খেলা

৬ উইকেটে সংগ্রহ ২৫৫

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে নেমেই হোঁচট খায় টাইগাররা।

জিম্বাবুয়ের পেসারদের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ দল। দলের যে ছয়টি উইকেট পড়েছে তার সবগুলোই ভাগ করে নিয়েছেন তিন পেসার। যেখানে ব্লেসিং মুজারাবানি একাই নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ভিক্টর নিয়াউচি।

প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন। সঙ্গী হিসেবে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদকে।

দুজনের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দলীয় সংগ্রহ আড়াইশো পার করেছে সফরকারীরা। লিটন তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি।

এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২৫৫ রান। লিটন ৮৫ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে এখনও ব্যাট করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা