খেলা

সাবেক ভারতীয় অধিনায়ক কিশোরগঞ্জের ছেলে চুনি আর নেই

স্পোর্টস ডেস্ক :

ভারতের সর্বকালের সেরা ফুটবল অধিনায়কদের একজন বলা হয় চুনি গোস্বামীকে।

বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেয়া এই কৃতী ফুটবলার দীর্ঘদিন অসুখে ভুগে অবশেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্তা সংস্থা পিটিআইকে চুনির পরিবারের এক সদস্য জানিয়েছেন, চুনি কার্ডিয়াক অ্যারেস্ট করেছিলেন। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চুনির মূল নাম সুবিমল গোস্বামী। তার নেতৃত্বে ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জেতে ভারত।

এছাড়া ১৯৬৪ সালের এশিয়ান কাপে তার নেতৃত্বেই ভারত রানার্স আপ হয়।

ফুটবল মাঠে স্ট্রাইকার হিসেবে খেলতেন চুনি গোস্বামী। পেশাদার ফুটবলে মোহনবাগানের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

ভারত জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৫৬ সালে অভিষেক হয় চুনির। নয় বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার।

ফুটবলার হিসেবে পরিচিতি পেলেও ক্রিকেটেও ছিল চুনির দারুণ দক্ষতা। বেঙ্গলের হয়ে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলেন তিনি।

বেঙ্গলের হয়ে ১৯৬২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি।

১৯৩৮ সালের ১৫ জানুয়ারি অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন চুনি গোস্বামী। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা