খেলা

সেরা অর্জনের দুই স্মারক নিলামে তুলছেন আকবর

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার সংকটময় অবস্থায় গরিব-দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান তার প্রিয় ব্যাট নিলামে তুলেছেন। এবার সাকিবের দেখানো পথ অনুসরণ করছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা জেতা দলের অধিনায়ক নিজের ফেসবুক পেজে বলেছেন, গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের জার্সি ও যে ব্যাটিং গ্ল্যাভস পরে ফাইনাল ম্যাচে ব্যাট করেছেন সেগুলো গরিবদের সাহায্যে নিলামে তুলবেন।

নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবর আজ ফেসবুকে লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'

বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছে। দলের অধিনায়ক হিসেবে আকবর নিলামে জার্সি ও ব্যাটিং গ্লাভস তোলার সিদ্ধান্ত নিয়ে এ সংকটে যুবাদের সামনে থেকেই যেন নেতৃত্ব দিতে চাইলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা