খেলা

নিষিদ্ধ হলো সাকিবকে বিপদে ফেলা সেই জুয়াড়ি

স্পোর্টস ডেস্ক:

সাকিবের সঙ্গে যোগাযোগ করা সেই জুয়াড়ি দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২৯ এপ্রিল বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

তবে সেখানে সাকিব সম্পর্কিত কিছু উল্লেখ না করে আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের কথা জানানো হয়েছে।

গত বছরের অক্টোবরে এই জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে শর্তসাপেক্ষে দুই বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের টি-টেন লিগে সিন্ধি ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন দীপক আগারওয়ালকে আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের কারণে সব ধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলো।

দীপকের বিরুদ্ধে আইসিসি দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়- আইসিসির অনুসন্ধানে সাহায্য না করার পাশাপাশি তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করেছেন দীপক।

এ ব্যাপারে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, জনাব আগারওয়াল আমাদের তদন্তে বাধা সৃষ্টি করেছে এবং এটি একবার নয় কয়েকবার। তাই আকসু সবকিছু বিচার বিবেচনা করে তাকে এই শাস্তি দিয়েছে।

এর আগে সাকিবের সঙ্গে কয়েকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দীপক আগারওয়াল। তবে সাকিব এ ব্যাপারে আইসিসিকে কিছু জানাননি।

তাই এই অলরাউন্ডারকে এক বছরের স্থগিতাদেশসহ দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা